ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে বুধবার দুপুর ১টার দিকে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।

আশুগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, বিকল ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বভাবিক করার চেষ্টা চলছে। কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জারিফ