প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু। এ পর্যন্ত মৃতের সংখ্যা এক শ’ ছুঁই ছুঁই। ডেঙ্গু আতঙ্ক যেন বেড়েই চলছে। এবার ঢাকায় এক গৃহবধূর নাম মৌসুমী আক্তার (২৫) মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

স্বামীর নাম মো. মামুন মিয়া। গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। স্বামীর সঙ্গে আগারগাঁওয়ের তালতলার মোল্লাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন মৌসুমী।

তার স্বামী মামুন মিয়া জানান, মৌসুমী বেশ কিছু দিন ধরে ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। বুধবার মহাখালী টিবি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করলে তার ডেঙ্গুজ্বর শনাক্ত হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেলে আনা হয়। তার অবস্থা থেকে চিকিৎসকরা তাকে জরুরি বিভাগের আইসিইউতে ভর্তির কথা বলেন। বেলা ১১টায় সেখানেই তার মৃত্যু হয়।
এএস