ভোলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পাড়ে শত শত যাত্রী আটকা পড়ে চরম দুভোর্গে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউ আর বাতাসের তোরে ইলিশা ফেরিঘাটের র্যাম ছিড়ে নদীতে পড়ে যায়।
এ সময় লক্ষীপুর থেকে আসা বিআইডব্লিউটিসির ফেরি কস্তুরীতে থাকা ১০টি যানবাহন ফেরি থেকে নামতে পারেনি। যার ফলে ইলিশা ফেরিঘাট থেকে কোন ফেরি লক্ষীপুর যেতে পারছে না এবং লক্ষীপুর থেকেও কোন ফেরি ছাড়ছে না। এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়া দুই পাড়ে শত শত যাত্রী ও পন্য বোঝাই ট্রাক আটকা পড়ে চরম দুভোর্গে পড়ে।
বিআইডব্লিউটিসির ভোলা ফেরি সার্ভিসের সহকারি ব্যবস্থাপক সিহাব উদ্দিন জানান, তারা ফেরিঘাটের র্যাম সংস্কারের জন্য জরুরি বেতার বার্তা উধ্বর্তন কতৃপক্ষকে পাঠিয়েছেন।
বিআইডব্লিউটিএর সারেং মোঃ আবুল হোসেন জানান, ঝড়ের কবলে ছিড়ে যাওয়া র্যাম সংস্কারের জন্য তিনি বরিশালের বিআইডব্লিউটির উপ পরিচালক মোঃ শাহজাল হককে জানিয়েছেন। তবে কোন সময় র্যাম মেরামত হবে তা নিশ্চিত করে বলতে পারেননি।
এআর





