শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬২ গ্রাম সোনাসহ রাজু আকন্দ নামের বিমানের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কাস্টমসের প্রিভেনটিভ টিম রাজুকে সোনাসহ আটক করে।
ঢাকা কাস্টমস প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংকক থেকে আসা টিজি৩২১ ফ্লাইটে ওই যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি ৬২ গ্রাম সোনা জব্দ করা হয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় ৫২ লাখ টাকা।
আটককৃতকে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ শুল্ক কর্মকর্তা।
ওএফ





