ভোলার তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪০লাখ টাকা মূল্যেরনিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করছে কোস্টগার্ড ।
শুক্রবার বিকালে অভিযান শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। জব্দকৃত জালের মধ্যে ৫ লাখ টাকার মূল্যের ৪টি বেহুন্দি জাল ও ৩৫লাখ টাকার মূল্যের ৩৫ হাজার মিটার কারেন্ট জাল রয়েছে।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ইব্রাহিম খলিল জানান, ইলিশের অভায়শ্রম রক্ষায় কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম তজুমদ্দিনের শশীঘাট, চৌমুহনী, স্লুইজখাল,চেয়ারম্যান ঘাট ও রগ কাটার চর এলাকা মেঘনায় অভিযান চালায়।
এ সময় অবৈধ উপায়ে ইলিশ শিকারের অভিযোগে কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে জালের সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে মোবাইল কোর্টের নিদের্শ জব্দৃকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।
উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা ও তেতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়শ্রম হিসাবে ঘোষনা করা হয়েছে। এ সময় নদীতে জাল ফেলা, মাছ ধরা, বিক্রি ও বরফ উৎপাদন নিষিদ্ধ করা হয়।
কেএইচ





