ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী উৎযাপনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৮ রাউন্ট টিয়াসেল নিক্ষেপ করে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, বেলা ১২টায় শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগ সভাপতি মিজান এর নেতৃত্বে প্রতিষ্ঠাবাষির্কীর র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। অপরদিকে দুপুর পৌনে ১টায় বলাকা সিনেমা হলের সামনে থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত রনি’র নেতৃত্বে জেলা কমিটি প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি নিয়ে শহরের চৌরাস্তার দিকে আসলে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।

দেশীয়অস্ত্র, লাঠিসোটা, ইটপাটকেল নিক্ষেপে পথচারীসহ দু’গ্রুপের অন্তত ১৬ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে দু’গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দোকান পাট বন্ধ হয়ে যায়। বতমার্নে শহর জুরে আতংক বিরাজ করছে ।

এআই