পিরোজপুর শহরের বুধবার খুমুরিয়া এলাকায় মনি আক্তার (১৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

নিহতের বাবা আঃ খালেক বলেন, মনি আক্তার পিরোজপুর শহরের করিমুননেছা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ে ।

খুমুরিয়া এলাকার অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজন কে ৪ মাস আগে মনি আক্তার ভালবেসে বিয়ে করে। তিনি আরো বলেন সকাল ১০টার দিকে সুজনের বাবা ফোন জানায় মনি অসুস্থ, হাসপাতালে নেয়া হয়েছে। আমরা হাসপাতালে গিয়ে মনিকে মৃত দেখতে পাই। নিহতের বাবার দাবী তাকে ( মনিকে) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েল আহম্মেদ জানান, নিহতের শরীর পরীক্ষা কারে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, লাশের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নাজিব