খুলনায় আটরা সামসুল উলুম মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই ছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকাল ১০টায় মহানগরীর খান জাহান আলী থানার আটরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতরা হলেন নাসরুল্লাহ (১২) এর বাড়ি সাতক্ষীরা।  এবং আব্দুল্লাহ আল জোবায়ের (১২) এর বাড়ি খানজাহানআলী থানার মাত্তমডাঙ্গা গ্রাম। ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মানাধীন ভবনেই নির্মান কাজ শেষ হওয়ার আগেই ক্লাস শুরু করে দেয়। ঘটনা স্থলেই নাসরুল্লাহ (১১) এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যোবায়ের (১২) মৃত্যুবরন করে। বাকিরা খুমেক হাসপাতালে ভর্তি আছে।

তারা আরো বলেন, নির্মানের সময় মাদ্রাসার মুহতামীম, শিক্ষক এবং কতৃপক্ষের চাপে নির্মান শ্রমিকরা খুব দ্রুত ইট না ভিজিয়েই শুকনা ইট দিয়ে গাথুনি করে। এবং পরে মদ্রাসা কতৃপক্ষ দেওয়ালে পরিমীত পানি না দেওয়ার কারনে দেওয়াল ভঙ্গুর হয়।

খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্ররা ঘুমন্ত অবস্থায় তাদের ওপর মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পরে। তাদের উদ্ধার করে দামোদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাসরুল্লাহ মারা যায়।

মাদ্রাসার মুহতামীম শাইখ মোহাম্মদ শাহ,  প্রশাসন ভবনের নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত মাদ্যাসা বন্ধের নির্দেশ দিয়েছে।

এমই