টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
এলেঙ্গা বাসস্ট্যান্ড মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির অস্থায়ী কার্যালয়ে সোমবার সর্বসম্মতিক্রমে সিদ্দিকুর রহমান সিদ্দিক সভাপতি ও শরীফ মোল্লা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন কার্যকরি সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আতাহার আলী ও বাছেদ শেখ, যুগ্ম সাধারন সম্পাদক আলো শিকদার ও ফরিদ মিয়া, সহ-সম্পাদক মোর্শাফ হোসেন ও ফরিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিপন শিকদার, প্রচার সম্পাদক হেকমত আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল হাই বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক জহের আলী, সড়ক সম্পাদক আবু সাঈদ মিয়া ও হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ রাসেল মোল্লা, কার্যকরি সদস্য আতোয়ার রহমান, শফি উদ্দিন, আবুবক্কর, আজমত আলী ও কামাল হোসেন।
এছাড়া ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটি মালিক শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সদা তৎপর থাকবেন বলে অঙ্গীকার করেছেন।
এসময় এলেঙ্গা বাসস্ট্যান্ড মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির উপদেষ্টা শাহআলম মোল্লা, মো. মোফাজ্জল হোসেন জিয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসএইচ





