মাওলানা নিজামীর ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের তৃতীয় দিনে রাজধানীর মালিবাগে ৫/৭টি গাড়ি ভাংচুর করেছে দলটির নেতাকর্মীরা।
সোমবার সকাল পৌনে ১১টায় মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে এ ভাংচুরের ঘটনা ঘটে।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ৫/৭ জন পিকেটার হঠাৎ গলির মধ্য থেকে বের হয়ে হরতাল সমর্থনে শ্লোগান দিয়ে গাড়িতে হামলা চালায়।
পরে ওই গলির এক পাশ থেকে রমনা থানার পুলিশ ও অন্য পাশ থেকে রামপুরা থানার পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। তবে কাউকে আটক করা যায়নি।
জেইউ/ এআর





