[b]ঢাকা: [/b]স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইজতেমায় আগত বিদেশী মুসুল্লীদের ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৪৫ দিন করার ব্যাপারে ইজতেমার মুরুব্বীদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় চত্তরে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির জনকের বদৌলতে বাংলাদেশে বিশ্বইজতেমা শুরু হয়েছে। আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবো যাতে বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়। এর জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর সিটিকরপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন আহমেদ, মহাপুলিশ পরিদর্শক হাসান মাহামুদ খন্দকার, র্যা বের মহাপরিচালক মোখলেসুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান প্রমুখ।
এতে পুলিশ সুপার আব্দুল বাতেন ইজতেমাস্থলের নিরাপত্তা নিয়ে মাল্টিমিডিয়া প্রজেকশন উপস্থাপন করেন। প্রস্তুতি পর্যালোচনা সভায় সেনাবাহিনী ও সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ ইজতেমার মুরুব্বীরা এ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
জাতীয়
ইজতেমার বিদেশী মুসুল্লীদের ভিসার মেয়াদ বাড়ানো হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইজতেমায় আগত বিদেশী মুসুল্লীদের ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৪৫ দিন করার ব্যাপারে ইজতেমার মুরুব্বীদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





