দুই সংসদ সদস্যের বিরোধের জের ধরে সংঘর্ষে স্থানীয় যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফেনির সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মীর নাম আজিজুল হক। তিনিউপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকার হেনজু মিয়ার ছেলে ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনসোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফেনী-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রহিমুল্লাহর সমর্থিত দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার রাতে ওই এলাকায় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আজিজ গুলিবিদ্ধ হলে তাকে ফেনী সদর হাসপাতালে নেয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।

এআর