রাজশাহীতে রবিউল ইসলাম (২৪) নামে এক বিএনপি কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলামের বাড়ি নগরীর কাজীহাটা এলাকায়। তিনি একজন বিএনপি কর্মী বলে জানিয়েছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
এলাকাবাসী জানায়, মহানগরীর লক্ষ্মীপুর জিপিও ভবনের সামনে কাঁচের জানালায় বোমা হামলা করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রবিউল ইসলাম। ওই সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে তাড়া করে ধরে ফেলেন। পরে রবিউলকে পিটুনি দিয়ে পুলিশের হাটে সোপর্দ করা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, রবিউল ইসলাম বিএনপি কর্মী। বোমাটি কাঁচের জানালা ভেঙে অফিসের ভেতরে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জনতার পিটুনিতে রবিউল ইসলাম আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএইচ





