রাজশাহীর পবায় ট্রাকচাপায় রাজন শেখ (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী জীবন হোসেন (১৫)। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজন শেখ দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। গুরুতর আহত জীবন হোসেনকে (১৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে রাজন ও জীবন মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় তারা নওহাটা বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজন মারা যান।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ট্রাক চালক মনিরুল ইসলামকে (২৮) থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এমই





