সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে বাবুল বিশ্বাস (৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাবুল বিশ্বাস উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নেরর শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজি উল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, বাবুল বিশ্বাস কালাইরাগ সীমান্ত এলাকায় ঘুরতে গেলে বিনা উস্কানিতে ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমবি