নড়াইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে হেলপার জাহিদ নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন।
নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারাপুরে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালনাগামী বাস (সিলেট জ-১১-০০৭০) সীতারামপুর নতুন ব্রিজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার জাহিদ মারা যান। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
কেএইচ





