সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত এবং রোববার দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হচ্ছেন- শহরের জানপুর মহল্লার শহিদুল ইসলাম (৫৪), রেলওয়ে কলোনির রাসেল আহমেদ (২৪), পলাশ (২৮), ফরহাদ আলী (২১), সেরাজুল ইসলাম শেখ (২২), ইদি আমিন (২২),
কিশোরগঞ্জ জেলার ভৈরবের মাসুম পারভেজ (১৭), রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ শাহীন (৪৪), শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমিন (৩৭)।
তাদের বিরুদ্ধে নাশকতা, সরকারি কাজে বাধা ও ট্রেন পোড়ানো মামলা আছে বলে সিরাজগঞ্জ, সলঙ্গা ও শাহজাদপুর থানা পুলিশ জানিয়েছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান শামিম ইকবাল ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম সিরাজগঞ্জ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





