২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টা হরতালের ২য় দিনে মিছিল করেছে মতিঝিল থানা জামায়াত।

আজ সকাল ৭.৩০ মিনিটে রাজধানীর মতিঝিল কালবার্ড রোডে গণ মিছিল করেছে জামায়াতে ইসলামী মতিঝিল থানা।

মিছিলে নেতৃত্ব দেয় ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও জামায়াতে ইসলামী মতিঝিল থানা আমির কামাল হোসেন। মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মোতাছিম বিল্লাহ, হাফিজ উল্লাহ খাঁন, ছাত্রনেতা হুমায়ন কবির, ইমাম হোসেন।

ইআর