রাজধানীর গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা আবাসিক এলাকায় চালু হয়েছে নতুন বাস ও রিকশা।

পরিকল্পনা অনুযায়ী বুধবার বিশেষ রঙের রিকশা ও শীতাতপনিয়ন্ত্রিত বাস নামানো হয়েছে এসব এলাকায়।

indexজজজজজজজজজজজজজজজ

পাশাপাশি সিকিউরিটি গার্ডও নিয়োগ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে লেক সংলগ্ন বেশ কিছু ছোট গেট।

index
এতে এসব এলাকার নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি যানজটও কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পরে কাকলী, বনানী ও গুলশান এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে এসব এলাকায় যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হয়। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং নিরাপত্তা জোরদার করতে বিশেষ রিকশা ও বাস সেবা চালুর সিদ্ধান্ত নেয় সরকার।

এমবিএইচ