২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ এবং হরতালের সমর্থনে রাজধানীর মিরপুরে মিছিল এবং পিকেটিং করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৭ টায় মিরপুর-১১ তে মিছিল করে পল্লবী থানা বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াত নেতা আবু আশ্রাফ মোহাম্মাদ এবং বিএনপি নেতা পিন্টুর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিল শেষে নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করে এবং যানবাহন চলাচলে বাধা দেয়। পরে নেতাকর্মীরা চলে যায়।
মিছিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাজমুল রানা, বাকি বিল্লাহ, মোশারফ, রাজ্জাক, হোসেন আলী, যুবদল নেতা মিন্টু, বিএনপি নেতা সাইদ প্রমুখ।
ইআর





