শার্শা উপজেলার উলাশী-গিলাপোল সরকারি আবাসন প্রকল্পে বুধবার সন্ধায় আগুন লাগে। এতে আবাসন প্রকল্পের ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুনের খবর পেয়ে আবাসন প্রকল্পে যান শার্শা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলককুমার মন্ডল, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া।

উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও রুহুল ব্রিকসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের জন্য ১৫ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, একটি করে কম্বল ও নগদ ৯০০ টাকা করে দেওয়া হয়।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকা হবে বলে তিনি জানান।

নাসির/এমআর