সাম্প্রতিক সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা র্যাবের এক অনুষ্ঠানে গিয়ে এই বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।
র্যাব সদর দপ্তরে বৃহস্পতিবার দুপুর ১২টায় র্যাব ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যেগে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ইনস্ট্রাকটর ডেভেলপমেন্ট কোর্স সম্পূর্ণ করায় র্যাবের ২৩ জন শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ অনুষ্ঠনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এ সব কথা বলেন।
তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে যেসব নির্যাতন-নিপীড়নের অভিযোগ উঠেছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খ, সময়োচিত এবং বিশ্বাসযোগ্য তদন্তের ফলাফল স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে, যাতে করে এই সংস্থাটির ওপর জনগণের ভরসা গড়ে ওঠে এবং তারা এই সংস্থার ওপর আস্থা রাখতে পারে।
ড্যান মজিনা বলেন, র্যাব অভ্যন্তরীণ তদন্ত সেলের কার্যকারিতা শক্তিশালী করতে ৮ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সে সরকারের সহযোগিতা প্রমাণ করে সরকারের ঊর্ধ্বতন নেতৃত্ব র্যাব সদস্যদের কাজের জবাবদিহি করার ব্যাপারে সচেষ্ট।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল জিয়াউল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আফতাব উদ্দিন আহমাদসহ যুক্তরাষ্ট্রের দূতাবাস ও র্যাব সদর দপ্তরের পদস্থ কর্মকর্তারা।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
র্যাবের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহবান মজীনার