পাবনার আতাইকুলায় ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় আফছার আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী সদর উপজেলাধীন আতাইকুলা থানার তেবাড়িয়া গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আতাইকুলা-ডেমড়া সড়কের তেবাড়িয়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি ইঞ্জিনচালিত ভটভটি বৃদ্ধ আফছার আলীকে ধাক্কা দেয়। ভটভটির ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা আফসারকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আতাইকুলা থানার অফিসার ইন চার্জ (ওসি) ফাইজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





