জেলার শাজাহানপুরে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ উপজেলা আওয়ামী লীগ নেতা ইনসান আলীকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)

ইনসান আলী উপজেলার জোড়া মণ্ডলপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

ডিবির ওসি আমিরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে তার নেতৃত্বে একদল ডিবি সদস্য তার বাড়ি থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি, ১০টি চাপাতি, ১০০ পিস ইয়াবা ও ১০ পিস মদের খালি বোতলসহ তাকে গ্রেফতার করেন।

তিনি আরও জানান, ইনসান আলী সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমিদখলসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

জেআই