মাগুরার শ্রীপুর উপজেলায় দ্বারিয়াপুর-গোয়ালদহ সড়কে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক তাইজেল হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার ঘোশিয়াল গ্রামের বালু ব্যবসায়ী তাইজেল হোসেন শনিবার সকালে স্থানীয় বাজার থেকে মোটর সাইকেল নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে কুটিবাড়ী নামক স্থানে বিপরিদ দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক তাইজেল হোসেন মারা যায়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





