দেশে করোনাভাইরাসে একদিনে শনাক্ত আরও বেড়েছে, তবে মৃত্যু কমেছে।

আজ বুধবার (০৯ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় দেশে একদিনে ২ হাজার ৫৩৭ জনের শরীরে নতুন করে শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে পৌঁছেছে।

এছাড়া, ভাইরাসে একদিনে আরও ৩৬জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১২ হাজার ৯৪৯ জনে দাঁড়াল।

এর আগে গতকাল মঙ্গলবার অধিদপ্তর জনায়, ২৪ ঘণ্টায় ৪৪ জন মারা গেছেন এবং ২ হাজার ৩২২ আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৩৩ শতাংশ। ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ। মৃত্যুর হার ১.৫৮ শতাংশ।

এবিএস