মুন্সীগঞ্জ সদর সার্কেল এসপি এমদাদ হোসেনের বাসভবনের কাছে সরকারি হরগঙ্গা কলেজের বটতলা নামক স্থানে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহত হয়নি।

ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সীগঞ্জ সদর সার্কেল এসপি এমদাদ হোসেন জানান, ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে সড়কের যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএইচ