বগুড়ায় বিশেষ অভিযানে মাদক, চোরাচালান ও বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেফতার করেছে জেলা ও গোয়েন্দা পুলিশ। এ সময় গাঁজা ও ইয়াবাসহ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয় গ্রেফতার কয়েকজনের কাছ থেকে।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (১ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় জেলার ১২ উপজেলা থেকে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কয়েকজনের কাছ থেকে দেড় কেজি গাঁজা ও পাঁচশ’ ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে বগুড়া সদর উপজেলা থেকে ২৫, শিবগঞ্জে পাঁচ, সোনাতলায় সাত, গাবতলীতে পাঁচ, সারিয়াকান্দীতে পাঁচ, ধুনটে চার, শেরপুরে আট, নন্দীগ্রামে দুই, আদমদীঘিতে ছয়, দুপচাচিয়ায় পাঁচ, কাহালুতে তিন, শাজাহানপুরে চার ও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে।
ইআর





