সীতাকুণ্ড থানার নুনাছড়া এলাকায় একটি যাত্রী ছাউনি থেকে এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিকশা চালকের নাম গোলাম মাওলা (৪০)। তিনি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া গ্রামের মৃত আবদুল আওয়ালের ছেলে। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মোজাম্মেল জানান, সকালে স্থানীয় এলাকাবাসি নুনাছড়া যাত্রী ছাউনিতে লোহার আংটার সাথে ঝুলন্ত গোলাম মাওলার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার স্ত্রী খালেদা আকতার জানিয়েছেন, গোলাম মাওলা মানসিক ভারসাম্যহীন ছিল।
এ ঘটনায় একটি অপমৃত্যূ মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মর্কতা।
কেএইচ





