কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ২৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।

শনিবার ভোরে দৌলতপুর সীমান্তের চরপাড়া, বাড়ীবান্দা, ফুলবাড়ী ও মহিষকুন্ডি কলেজ মাঠে অভিযান চালিয়ে এসব বিদেশী মদ উদ্ধার করে।

৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রামকৃষ্ণপুর, বুড়িপোতা, আলীনগর এবং মহিষকুন্ডি কোম্পানীর কমান্ডার নায়েব সুবেদার মোঃ মন্তাজ আলী, হাবিলদার একরামুল, হাবিলদার খলিলুর এবং হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে ৪টি টহল উপজেলার চরপাড়া, বাড়ীবান্দা, ফুলবাড়ী এবং মহিষকুন্ডি কলেজ মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২৪৭ বোতল বিদেশী মদ আটক করে।

আটককৃত মাদকদ্রব্যগুলো ধ্বংসের জন্য ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

এসএইচ