ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী স্বীকার করেছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। আজ (বৃহস্পতিবার) ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মনিরুল।

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন এ হত্যায় 'বিদেশি' চক্র জড়িত রয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১১ জনকে নিয়ে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, 'বাবুল আক্তারের স্ত্রী দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। বিদেশি মদদপুষ্ট হয়েই তাকে হত্যা করা হয়েছে।'

তবে এ ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তাকে খুঁজে বের করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসএম

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী স্বীকার করেছেন বলে দাবী করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মনিরুল।

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন এ হত্যায় 'বিদেশি' চক্র জড়িত রয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আটক ১১ জনকে নিয়ে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, 'বাবুল আক্তারের স্ত্রী দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার। বিদেশি মদদপুষ্ট হয়েই তাকে হত্যা করা হয়েছে।' তবে এ ঘটনায় যে-ই জড়িত থাকুক না কেন, তাকে খুঁজে বের করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/126066#sthash.u8sURUAs.dpuf