পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিজিবি ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার রাতে বিজিবি ও ডিবি পুলিশ আটোয়ারীর গিরাগাঁও সীমান্ত ও ধামোর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আজ বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিজিবি ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে. বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গিরাগাঁও বিওপির টহলরত সদস্যরা ধামোর ইউনিয়নের গিরাগাও সীমান্ত এলাকা হতে ১২ বোতল ফেন্সিডিলসহ পঞ্চগড় সদর উপজেলার কামাতপাড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র নাজিম উদ্দীনকে (৩০) এবং পঞ্চগড় গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ধামোর হাজী সমিরউদ্দীন স্কুল মাঠ থেকে ৭ বোতল ফেন্সিডিলসহ আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত সুভাষ চন্দ্র পালের পুত্র মানিক চন্দ্র পাল ওরফে সুমনকে (২০) আটক করে।
আটককৃতদের আটোয়ারী থানায় সোপদ্দ করে বিজিবি ও ডিবি পুলিশ পৃথক পৃথক মামলা দায়ের করেছে।
আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. মোজাফফর হোসেন বিজিবি ও ডিবি’র পৃথক দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





