কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ বাজারে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা পরিষদ বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই টোকেন চৌধুরীর ক্যাডারবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. কাদের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। ঘটনাস্থল থেকে নিয়াত আলী, লিটন, মঈদুল ও জলিমদ্দিনকে আটক করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএম





