নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দায় বৃহস্পতিবার রাতে যুবদল ও ছাত্রদলের চার নেতাকে আটক করেছ পুলিশ।

আটককৃতরা হলেন- কলমাকান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি অসীম কুমার সাহা, জেলা যুবদল নেতা সুরঞ্জন পন্ডিত ও দুর্গাপুর পৌর যুবদল নেতা ইমাম হাসান।  

দুর্গাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম খান ও কলমাকান্দা থানার ওসি মো. বশির আহমেদ উভয়ে জানান, আটককৃতরা বিএনপির আন্দোলনকে সামনে রেখে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছিল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

এই ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের হয়ে পুলিশ কাজ করছে। বিএনপি দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতন করছে।

কেএইচ