সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার সোয়া ৬টার সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও নগদ টাকাসহ ৪জনকে গ্রেফতার করেছে র্যাব-২।
শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যা বের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মারুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হেমায়েতপুর হাজী মোহাম্মদপুর জনৈক শফিকুল ইসলাম এর বাড়ীতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এ সময় তাদের নিকট হতে ১০০পিস ইয়াবা, ৮৫০গ্রাম গাজা, মাদক বিক্রয়ের নগদ ২,০১,৮২৪ টাকা, ৬টি মোবাইল ও ১টি পুরাতন ট্যাব জব্দ করা হয়।
আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, বাস-ট্রাক শ্রমিক, জনবহুল এলাকায় তারা এ ব্যবসা করে আসছে। এছাড়াও উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করছে র্যাব-২।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- শহিদুল ইসলাম সুমন(৩১), পিতা-মৃত আলতাফ হোসেন, সাং-জয়পুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল। মোঃ কবির হোসেন(২৪), পিতা-আবু তাহের হাওলাদার, সাং-চরকালাচাঁদ, থানা-লালমোহন, জেলা-ভোলা। আব্দুল হাই শরিফ(২২), পিতা-আব্দুল রশিদ, সাং-পূর্বচতলা, থানা-লালমোহন, জেলা-ভোলা। মোঃ ফারুক(৩০), পিতা-মৃত শাহজাহান, সাং-কাচারিঘাট, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ।
মারুফ আহমেদ আরও জানান, 'বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে মাদক দ্রব্য। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত গ্রাস করে ফেলছে আমাদের যুব সমাজ তথা আমাদের জাতির অনাগত ভবিষতের বিরাট এক অংশ।'
এমকে





