চট্টগ্রাম নগরীর পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে নালার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ।
শুক্রবার(১৪ অক্টোবর) সকাল ৬ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের নাম নাছির উদ্দিন(৩৩) সে নোয়াখালী সোনাইমুড়ি এলাকার শাহ আলমের ছেলে।

খুলশী থানার ডিউটি অপারেটর মো.শাহজাহান  জানান,সকাল ৬টার দিকে পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে একটি নালার পাশ থেকে নাছিরের লাশটি উদ্ধার করা হয়। নাছিরের বাম পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কেউ ছুরিকাঘাতে জখম করেছে।

নাছিরের লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে । এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান অপারেটর শাহজাহান।

মাসুম/ এমবিএইচ