রাজধানীর বাড্ডায় একটি ফোমের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক বলেন, সাঈদ সাঈদনগর বাজারের একটি দোকানে ৬টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে কোন হতহাহতের খবর পাওয়া যায়নি।

এমবি