দেশব্যাপী জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মুন্সীগঞ্জে মিছিল পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির জেলা শাখা।

 

সোমবার সকালে বিক্ষোভ মিছিলটি শহরের মুক্তারপুর হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষে পিকেটিং এর মাধ্যমে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন শিবিরের জেলা সেক্রেটারী, জেলা অফিস সম্পাদক, জেলা অর্থ সম্পাদকসহ ২০০ শত নেতাকর্মী।

 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের ফাসির রায় কার্যকরের প্রতিবাদে দেশব্যাপী সোমবার সকাল-সন্ধা এ হরতাল আহবান করেছে দলটি।

 

এআর