ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী উত্তর থানার রুকন মোসা: মাফিয়া বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা মাফিয়া বেগমের মহিলা অঙ্গণে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা মাফিয়া বেগম বুধবার দুপুর ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি কিছুদিন যাবৎ কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা আজ বুধবার মাগরিবের নামাজের পরে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





