মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউ কে বান্দরবন জেলার, নাইক্ষাংছড়ি ক্যাম্পে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৬০ জন রোগীর চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে ঔষধ, খাবার স্যালাইন, শিশু খাদ্য, নরমাল ডেলিভারী কিটস্ বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন চ্যারিটির সেক্রেটারী লন্ডন প্রবাসী আব্দুল্লাহ জুনায়েদ ও ভাইস চেয়ারম্যান বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল বাসির, ম্যানেজার মোঃ আবু বকর, মাওলানা ওহিদুরজ্জামান ও এম সাইফুল ইসলাম।চিকিৎসা সেবা প্রদানে অংশ নেন ডা. নিজামুল হক ও ডা. মিরাজ আহম্মেদ।
এছাড়া ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউ কে নিম্নোক্ত সামগ্রী এলাকায় বিতরণ করেঃ-
নাইক্ষাংছড়ি ক্যাম্পে শুক্রবার দুপুরে ৫৫০টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করে। প্রতিটি প্যাকেটে চাউল-১০ কেজি, ডাল,সুজি, লবন, আলু, চিড়া- ১ কেজি করে এবং সয়াবিন তৈল- আধা কেজি, গুড়া দুধ- ২০০ গ্রাম, সাবান- ২টি ও বালতি, প্লেট, গ্লাস একটি করে বিতরণ করা হয়।
সর্বমোট ৫ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শিশুদের মাঝে উন্নতমানের চকলেট বিতরণ করা হয়।এছাড়া একই দিনে নাইক্ষাংছড়ি রিফুজি ক্যাম্পে ৫০০ পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করে।
কক্সবাজার জেলার উখিয়া বালুখালি-১ ক্যাম্পে শনিবার বিকালে ১০০ পরিবারের মাঝে কোরিয়ান ত্রিপল সেট বিতরণ করে। মঙ্গলবার দুপুরে বালুখালি রোহিঙ্গা রিফুজি ক্যাম্প-১, থাইংখালী জামতলীর-ডি ও ই ব্লকে মোট আটটি টিউবওয়েল স্থাপন করে।
এমএ





