চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে ট্রাকের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশার আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫২)। এ ঘটনায় নাজমুল ইসলাম নামের আহত অন্য এক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, হাটহাজারী থেকে রাউজানের পথে যাওয়ার সময় অটোরিকশাটিকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সাইফুল ইসলাম ও নাজমুল ইসলাম নামের দুই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





