বেনাপোল সীমান্তের আমড়াখালি চেকপোস্ট থেকে ২ হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।
যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, রোববার সকালে বেনাপোল সীমান্তপথে ভারত থেকে আসা একটি ফেনসিডিলের চালান ট্রাকভর্তি করে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে চোরাচালানি চক্রের সদস্যরা।
বিজিবি বিষয়টি জানতে পেরে ঢাকা-মেট্রো-ট-১৮৭৫৫৫ নম্বরধারী ফেনসিডিল বোঝায় ট্রাকটি আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে আটক করে। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২ হাজার বোতল নিষিদ্ধঘোষিত ফেনসিডিল।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





