চলমান হরতাল আবরোধের মধ্যেও সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা দিবে বলে জানিয়েছেন পুলিশের আইজি শহিদুল হক।
শনিবার সকাল ১১টায় পুলিশ হেড কোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের মধ্যেও যদি সরকার এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়, তাহলে পুলিশ পরীক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবে।
তিনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেন আপনারা পরিক্ষাকে হরতাল অবোরধের আওতামুক্ত রাখেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজি বলেন, হরতাল-অবরোধের সহিংসতায় প্রকৃত সংশ্লিষ্টতা পাওয়া গেলে খালেদা জিয়াকেও গ্রেফতার করা হবে।
আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষার্থীদের নিরাপত্তায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত পলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হবে। প্রয়োজনে গ্রুপ করে ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে আনতে সহযোগীতা করা হবে।
উল্লেখ্য আগামী ২রা ফেব্রুয়ারী থেকে এসএসসি সমমানের পরীক্ষা শুরু।
এআই/এমকে





