লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভিক্ষুক নিহত হয়েছেন। নিহত ভিক্ষুকের নাম সুশীল চন্দ্র রায় (৭০)।

শনিবার রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার ময়নার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভিক্ষুক সুশীল চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম গ্রামের মৃত খগেন চন্দ্রের ছেলে।

দলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাইজুল ইসলাম তাজু জানান, উপজেলার তুষভাণ্ডার দৈখাওয়া বাইপাস সড়কের ময়নার বাজার এলাকায় একটি ট্রাক সুশীল চন্দ্রকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসএইচ