চকরিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চকরিয়া উজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ পেয়েছে ৬টি, বিএনপি ২টি, জাতীয় পার্টি ১ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বিজয়ীরা হচ্ছেন- ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে আজিমুল হক আজিম, শাহারবিল ইউনিয়নে আওয়ামী লীগের মো. মহসিন বাবুল, কাকারা ইউনিয়নে আওয়ামী লীগের মো. শওকত ওসমান, চিরিঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের জসিম উদ্দিন, হারবাং ইউনিয়নে আওয়ামী লীগের মিরানুল ইসলাম মিরান, কৈয়ারবিল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মক্কী ইকবাল হোসেন, বমুবিলছড়ি ইউনিয়নে বিএনপির আবদুল মতলব, বরইতলী ইউনিয়নে বিএনপির জালাল আহমদ সিকদার, লক্ষ্যারচর ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তাফা কাইছার, খুটাখালী ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান, ডুলাহাজারা ইউনিয়নে জাতীয় পার্টির নুরুল আমিন।
ওএফ





