কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা খুনিয়া পালং এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহীবাস সহ ৭ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছেন।

জব্দকৃত ইয়াবা ও গাড়ির মূল্য প্রায় ৩১ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি। মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার সেলিম রানা গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ-কক্সবাজারমূখী যাত্রীবাহীবাস কক্সবাজার-জ-১১-০০৫৩ নং গাড়িকে তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা জব্দ করেন।

এ সময় বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারেনি। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমআইএস