বেনাপোল পুটখালি সীমান্তের ওপারে অপেক্ষমান প্রায় অর্ধশত নারী শিশু রহিঙ্গারা।
ভারতীয় আংরাইল ক্যাম্পের বিএসএফ তাদের কে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।
তবে এপারের বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশে প্রবেশ করতে পারছে না তারা। ''ওপারে বিএসএফ এর পশুত্ব আচরন এপারে বিজিবি, উপরে আকাশ নিচে মাটি পেটে নেই খাবার'' গত ২দিন ধরে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে অমানবিক দিন কাটাছে তাদের।
বিজিবি জানান, গত ২দিন ধরে সীমান্তের ইসমাতি নদীর ওপারে এনে জড়ো করা হয়েছে রহিঙ্গাদের।
ভারত বিএসএস বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও বিজিবির কড়া টহলের কারনে আসতে পারেনি রহিঙ্গারা।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তারিকুল হাকিম জানান, চোরাচালান নারী শিশু পাচার সহ অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে যানান।
এএস





