টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুধবার রাত ১২টা থেকে আজ (২১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩ দফা সেতুতে টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু পূর্ব সেতুর ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় সামনের সব কিছু ঝাপসা হয়ে আসে। এছাড়া সেতুতে টোল আদায় বন্ধ থাকায় পূর্বপাড় থেকে পৌলী ব্রিজ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এতে শত শত যানবাহন আটকা পড়ে। প্রচণ্ড শীতে যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

এমবি