বি:বাড়িয়ার সরাইল উপজেলার অড়ুয়াইল গ্রাম থেকে রওশন আরা বেগম (৫৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে অড়ুয়াইল ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। রওশন আরা উপজেলার ডুবাজাইল গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী।
বি:বাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, সকালে অড়ুয়াইল ব্রিজের নিচে এলাকাবাসী ওই গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল সোয়া ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে।
এমই





