নওগাঁ জেলা বিএনপির প্রাক্তন সভাপতি সামসুজ্জোহা খান, ও ছাত্রনেতা রাশিকুজ্জামান উজ্জ্বলসহ দলীয় নেতাকর্মীদের হত্যা চেষ্টার দ্বিতীয় বছরপূর্তি উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক আবুবককর সিদ্দিক নান্নু সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রাক্তন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুকু, থানা বিএনপির আহবায়ক শামিম হোসেন গোলাপ, মিজানুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম. কেসি বদরুল আলম নয়ন, যুবদল সভাপতি বায়োজিদ হোসেন পলাশ, আব্দুস সালাম পিন্টু, দেওয়ান ফারুক হোসেন, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মোসাদ্দুর রহমান রকেট, ছাত্রদল ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিউল আযম রানা, অ্যাডভোকেট অনিরুদ্ধ সুমন, ছাত্র নেতা উজ্জল, শিবলু, টুটুল, প্রমুখ।
বক্তারা বলেন দুই বছর আগে জেলা বিএনপির প্রাক্তন সভাপতি সামসুজ্জোহা খান, ছাত্র নেতা উজ্জ্বলসহ নেতাকর্মীদের ওপর বিএনপি নাম ধারী একদল সন্ত্রাসীরা এ হত্যা চেষ্টা করে।
এতে জখম অবস্থায় দীর্ঘ চিকিৎসা শেষে আহতরা সুস্থ হয়। এ ঘটনায় সুনির্দিষ্ট নাম দিয়ে মামলা হলেও পুলিশ আসামিদের ধরতে পারেনি।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





